ব্রেকিং নিউজ

‘আওয়ামী লীগ দরিদ্রের অধিকার হরণ করেছে, বিএনপি গড়বে বৈষম্যহীন সমাজ’

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
প্রকাশ : ২৩ আগস্ট ২০২৬

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সরকারে থাকতে ধনীদের পক্ষে থেকে দরিদ্র মানুষের অধিকার হরণ করেছে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকারমন্ত্রী ড. আবদুল মঈন খান।

রোববার (২৩ আগস্ট) সচিবালয়ে নিজের প্রথম কর্মদিবসে তিনি এসব কথা বলেন।

আবদুল মঈন খান বলেন, ফ্যাসিবাদী আওয়ামী লীগ সরকার ধনীদের পক্ষে থেকে দরিদ্র মানুষের অধিকার হরণ করেছে। বিএনপি সরকার বৈষম্যহীন সমাজ গড়ে তুলবে।

তিনি বলেন, সরকারের মূল উদ্দেশ্য জনগণের সেবা করা। স্থানীয় সরকার মন্ত্রণালয় জনগণের সঙ্গে সরাসরি সম্পৃক্ত। সরকার সব মানুষের সেবা করবে, তবে সুবিধাবঞ্চিত ও দরিদ্র মানুষ অগ্রাধিকার পাবে।

মন্ত্রী বলেন, গত ১৭ বছর ফ্যাসিবাদী সরকার ধনিকশ্রেণির জন্য কাজ করেছে। তবে তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার দায়িত্ব নিয়ে গরিব ও বঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়ে বিভিন্ন সুবিধা নিশ্চিত করছে।

স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, সাংবিধানিক প্রক্রিয়া অনুসরণ করে স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে। আগের সরকার সঠিকভাবে নির্বাচন দেয়নি। বর্তমান সরকার স্থানীয় সরকারের প্রতিটি স্তরে সঠিক পদ্ধতিতে নির্বাচন দেবে।

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী তাকে গুরুত্বপূর্ণ দায়িত্ব দিয়েছেন। স্থানীয় সরকার মন্ত্রণালয় জনগণের সঙ্গে সরাসরি সম্পৃক্ত এবং এই মন্ত্রণালয় সঠিকভাবে কাজ করলে দেশের সামগ্রিক উন্নয়ন ত্বরান্বিত হবে।

আবদুল মঈন খান বলেন, বিএনপি তৃণমূলের রাজনীতিতে বিশ্বাস করে। স্থানীয় সরকার মন্ত্রণালয় তৃণমূলের মানুষের জন্য কাজ করে। সরকারের মূল লক্ষ্য হবে দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের অধিকার ও সুযোগ নিশ্চিত করা।

তিনি জানান, স্থানীয় সরকারের পাঁচটি স্তরেই সাংবিধানিক প্রক্রিয়ার মধ্য দিয়ে জনগণের অভিপ্রায় অনুযায়ী নির্বাচন আয়োজন করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *