প্রতিনিধি: সোহেল মিয়া, বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া)
প্রকাশ : ২৪ অক্টোবর ২০২৬
মানুষের বিপদে পাশে দাঁড়িয়ে মানবিকতার দৃষ্টান্ত স্থাপন করেছেন ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর উপজেলার ১৩ নম্বর মানিকপুর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী দেওয়ান মো. আজমুল হুদা।
আজ ১৩ নম্বর মানিকপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের বাহেরচর উত্তরপাড়ার মনোর উদ্দিন মুন্সির বাড়িতে গিয়ে আওয়াল মুন্সির মেয়ে ও কাশেম কসাইয়ের স্ত্রীর শারীরিক অবস্থার খোঁজখবর নেন তিনি। দীর্ঘ প্রায় এক বছর ধরে অসুস্থতায় ভুগতে থাকা ওই নারীর চিকিৎসার জন্য নিজ সামর্থ্য অনুযায়ী আর্থিক সহায়তাও প্রদান করেন আজমুল হুদা।
এ সময় তিনি অসুস্থ নারীর পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এবং তাঁর চিকিৎসায় সহযোগিতার জন্য সমাজের বিত্তবান ও হৃদয়বান ব্যক্তিদের প্রতি আহ্বান জানান।
দেওয়ান মো. আজমুল হুদা বলেন, “মানুষের বিপদে পাশে দাঁড়ানোই মানবতার প্রকৃত পরিচয়। সম্মিলিত সহযোগিতার মাধ্যমে অসহায় পরিবারটির পাশে দাঁড়ালে তাঁদের চিকিৎসার পথ কিছুটা সহজ হতে পারে।”
মানবিক এই উদ্যোগ স্থানীয়ভাবে সহমর্মিতা ও সামাজিক দায়বদ্ধতার গুরুত্ব তুলে ধরেছে।
সাহায্য করতে যোগাযোগ করুন: 01701-691236 (বাবু মিয়া)
Somoyer Prohor সময়ের প্রহর | বাংলাদেশের সর্বশেষ খবর | ব্রেকিং নিউজ | বাংলা নিউজ