ব্রেকিং নিউজ
নুরুল হক নুর

আওয়ামী লীগ নিষিদ্ধ করেই গেছে, বিএনপি মুখ ফিরিয়ে নিলে জামায়াত কি রাজনীতি করতে পারবে: নুর

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
প্রকাশ : ১৯ আগস্ট ২০২৬

আওয়ামী লীগ জামায়াতে ইসলামীকে নিষিদ্ধ করে গেছে। এখন বিএনপি যদি জামায়াতের দিক থেকে মুখ ফিরিয়ে নেয়, তাহলে দলটি রাজনীতি করতে পারবে কি না? এমন প্রশ্ন তুলেছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী এবং গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর।

মঙ্গলবার (১৮ আগস্ট) নিজের ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এ প্রশ্ন তোলেন।

নুরুল হক নুর লিখেছেন, ‘আ.লীগ তো জামায়াতকে নিষিদ্ধ করেই গেছে। বিএনপি যদি জামায়াতের দিক থেকে মুখ ফিরিয়ে নেয়, জামায়াত রাজনীতি করতে পারবে?’

তিনি আরও লিখেছেন, ‘জামায়াতের মূর্খ নেতাকর্মীরা কি এ কথা উপলব্ধি করতে পারে?’

জামায়াত-শিবিরের কর্মীদের সমালোচনা করে নুর বলেন, জামায়াত-শিবিরের অতিউৎসাহী কর্মীরা যতই লাফালাফি করুক, জামায়াত কখনোই এ দেশের কোনো মেইনস্ট্রিম রাজনৈতিক দল হয়ে উঠতে পারবে না।

নুরুল হক নুরের এই বক্তব্য নিয়ে রাজনৈতিক অঙ্গনে আলোচনা শুরু হয়েছে। বিশেষ করে বিএনপি ও জামায়াতের রাজনৈতিক সম্পর্ক এবং ভবিষ্যৎ ভূমিকা নিয়ে তার মন্তব্যটি নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *