ব্রেকিং নিউজ

চব্বিশেরটা ফাইনাল না, সামনে আরও বড় যুদ্ধ: জামায়াত আমির

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
প্রকাশ : ২৩ আগস্ট ২০২৬

সামনে আরও বড় যুদ্ধ অপেক্ষা করছে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ও সংসদে বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।

রোববার (২৩ আগস্ট) রাজধানীতে এক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

জামায়াত আমির বলেন, ‘জুলাই-২৪ ফাইনাল যুদ্ধ নয়, সামনে আরও বড় যুদ্ধ অপেক্ষা করছে।’ তার অভিযোগ, বর্তমান সরকার ফ্যাসিবাদের পথেই হাঁটছে।

তিনি বলেন, একটি বিশেষ রাষ্ট্রকে খুশি করতে গিয়ে জুলাই জাদুঘরের অনেক উপাদান গায়েব করে ফেলা হয়েছে। একই সঙ্গে একটি দল ছাড়া অন্য সব দলের ইতিহাসও মুছে ফেলার চেষ্টা করা হয়েছে।

শফিকুর রহমান বলেন, ৫ আগস্টের পর জনগণ ভেবেছিল ফ্যাসিবাদের বিদায় হয়েছে। কিন্তু এখন দেখা যাচ্ছে, ফ্যাসিবাদ বিদায় নেয়নি; বরং নতুন রূপে আরও শক্তিশালী হচ্ছে।

তিনি আরও বলেন, আওয়ামী লীগ দীর্ঘ ১৫ বছর যে পথে হেঁটেছে, বর্তমান সরকারও একই পথে হাঁটছে। তাই দেশের গণতন্ত্র ও জনগণের অধিকার রক্ষায় সামনে আরও বড় রাজনৈতিক লড়াই অপেক্ষা করছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *