নিজস্ব প্রতিবেদক, ঢাকা
প্রকাশ : ২৭ আগস্ট ২০২৬
বিনা দরপত্রে ১৮টি সরকারি বাড়ি বিক্রির অভিযোগে দায়ের করা দুর্নীতির ১৫ মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাসকে খালাস দিয়েছেন আদালত।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) ঢাকার বিশেষ জজ আদালত-৩-এর বিচারক মুহাম্মদ কামরুল হাসান খান এ রায় ঘোষণা করেন।
মামলাগুলো ২০০৭ সালে দায়ের করা হয়েছিল। এতে বিনা দরপত্রে সরকারি ১৮টি বাড়ি বিক্রির মাধ্যমে রাষ্ট্রের ১২৭ কোটি ৬৪ লাখ ১৯ হাজার ৫৯ টাকা ক্ষতি করার অভিযোগ আনা হয়।
দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে বৃহস্পতিবার আদালত এসব মামলার অভিযোগ থেকে মির্জা আব্বাসকে খালাস দেন।
মামলাগুলোতে সরকারি বাড়ি বিক্রির প্রক্রিয়ায় অনিয়ম ও রাষ্ট্রের আর্থিক ক্ষতির অভিযোগ করা হয়েছিল। তবে বিচার শেষে আদালত তাকে অভিযোগ থেকে অব্যাহতি দেওয়ার সিদ্ধান্ত দেন।
Somoyer Prohor সময়ের প্রহর | বাংলাদেশের সর্বশেষ খবর | ব্রেকিং নিউজ | বাংলা নিউজ