ব্রেকিং নিউজ

পাগল ভেবে আমাকে মেন্টাল হাসপাতালে নেওয়া হয়েছিল: স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
প্রকাশ : ৩০ আগস্ট ২০২৬

নিজেকে পাগল মনে করে মানসিক হাসপাতালে নেওয়া হয়েছিল বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

আন্তর্জাতিক গুম দিবস উপলক্ষে শনিবার (২৯ আগস্ট) রাজধানীর শাহবাগ জাতীয় জাদুঘরে আয়োজিত এক অনুষ্ঠানে নিজের গুম হওয়ার অভিজ্ঞতা তুলে ধরে তিনি এ কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, গুম হওয়ার পর তাকে কোথায় রাখা হয়েছিল, সে বিষয়ে তিনি বিস্তারিত অভিজ্ঞতা তুলে ধরেন। একপর্যায়ে তাকে পাগল মনে করে মানসিক হাসপাতালে নেওয়া হয়েছিল বলেও জানান তিনি।

সালাহউদ্দিন আহমদ বলেন, গুমের শিকার হওয়ার অভিজ্ঞতা অত্যন্ত ভয়াবহ। গুম থেকে ফিরে আসা ব্যক্তিদের নিয়ে অপসংস্কৃতি চর্চা বা হাস্যরস করা অত্যন্ত দুঃখজনক। এ ধরনের কর্মকাণ্ড ভবিষ্যতের গণতান্ত্রিক আন্দোলনকে হতাশ করতে পারে।

তিনি আরও বলেন, গুমের শিকার প্রত্যেক ব্যক্তির বিচার নিশ্চিত করতে সরকার কাজ করছে। এ লক্ষ্যে ‘গুম প্রতিকার আইন, ২০২৬’ সংসদে উত্থাপন করা হয়েছে। প্রস্তাবিত আইনে গুমের অপরাধের ধরন অনুযায়ী শাস্তির বিধান রাখা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *