ব্রেকিং নিউজ

শেখ হাসিনার মৃত্যু থেকে দাফন, কোনোটাই এই বাংলাদেশের মাটিতে হবে না: সারজিস

নিজস্ব প্রতিবেদক, ঝালকাঠি
প্রকাশ : ৮ সেপ্টেম্বর ২০২৬

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশে ফিরলে তাকে বিমানবন্দর থেকে ফাঁসির কাষ্ঠে নিয়ে যেতে জুলাই আন্দোলনে নিহত ও আহতদের পরিবারের সদস্যরাই যথেষ্ট বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম।

সোমবার (৭ সেপ্টেম্বর) বিকেলে ঝালকাঠি শহরের একটি চাইনিজ রেস্তোরাঁয় জেলা এনসিপি আয়োজিত সাংগঠনিক সমন্বয় সভা ও রাজনৈতিক কর্মশালার শুরুতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

সারজিস আলম বলেন, জুলাই আন্দোলনে স্বজন হারানো এবং আহতদের পরিবার এখনো সেই ক্ষত বয়ে বেড়াচ্ছে। এসব পরিবারের সদস্যরাই শেখ হাসিনা দেশে ফিরলে তাকে বিমানবন্দর থেকে ফাঁসির কাষ্ঠে নিয়ে যাওয়ার জন্য যথেষ্ট।

শেখ হাসিনার উদ্দেশে তিনি আরও বলেন, ‘শেখ হাসিনার মৃত্যু থেকে দাফন, কোনোটাই এই বাংলাদেশের মাটিতে হবে না।’

এ সময় সরকারের বিভিন্ন কার্ড প্রকল্প নিয়েও কথা বলেন সারজিস আলম। তিনি দাবি করেন, ফ্যামিলি কার্ডসহ বিভিন্ন কার্ড তৈরির জন্য ২৪২ কোটি টাকা বরাদ্দ করা হয়েছিল।

জনগণের অর্থ ব্যয়ের ক্ষেত্রে বাস্তবসম্মত পরিকল্পনার ওপর গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, শুরু থেকেই বাস্তবায়ন নিয়ে অনিশ্চয়তা রয়েছে—এমন প্রকল্প গ্রহণ করা উচিত নয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *