ব্রেকিং নিউজ

‘৩১ ডিসেম্বর নয়, কালকেই আসুন! হাতকড়া পরিয়ে গ্রহণ করা হবে’: শেখ হাসিনাকে পর্যটনমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ব্রাহ্মণবাড়িয়া
প্রকাশ : ১৮ সেপ্টেম্বর ২০২৬

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে মানবতাবিরোধী অপরাধের বিচার করা হবে বলে মন্তব্য করেছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সকালে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার রতনপুর ইউনিয়নের রতনপুর গ্রামে এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

শেখ হাসিনা ৩১ ডিসেম্বরের মধ্যে দেশে ফিরবেন—এমন বক্তব্যের প্রসঙ্গ টেনে পর্যটনমন্ত্রী বলেন, ৩১ ডিসেম্বর কেন, তিনি চাইলে পরদিনই বাংলাদেশে আসতে পারেন। তার ভাষ্য অনুযায়ী, দেশে ফিরলে তাকে আইনি প্রক্রিয়ায় গ্রহণ করা হবে এবং গ্রেপ্তার করা হবে।

মন্ত্রী বলেন, শেখ হাসিনাসহ যারা দেশ ছেড়ে অবস্থান করছেন, তাদের দ্রুত বাংলাদেশের কাছে ফেরত দেওয়ার জন্য প্রতিবেশী দেশকে অনুরোধ করা হয়েছে।

তিনি আরও বলেন, বাংলাদেশের মানুষের অধিকার ক্ষুণ্ন এবং জনগণের অর্থ লুটের অভিযোগগুলোর বিচার সুষ্ঠু প্রক্রিয়ায় সম্পন্ন করতে চায় সরকার।

অনুষ্ঠানে ব্রাহ্মণবাড়িয়ার বিভিন্ন আসনের সংসদ সদস্যসহ স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *