ব্রেকিং নিউজ
আরাফাত রহমান কোকোর কবর জিয়ারত শেষে সাংবাদিকদের সাথে কথা বলছেন অ্যাডভোকেট রুহুল কবির রিজভী

মুক্তিযুদ্ধে শেখ হাসিনার পরিবারের কোনো অবদান নেই: রিজভী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
প্রকাশ : ১২ আগস্ট ২০২৬, ০৪:১৬ পিএম

মুক্তিযুদ্ধে শেখ হাসিনার পরিবারের কোনো অবদান নেই বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

বুধবার (১২ আগস্ট) বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কনিষ্ঠ ছেলে আরাফাত রহমান কোকোর ৫৭তম জন্মবার্ষিকী উপলক্ষে বনানী কবর জিয়ারত শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

রিজভী বলেন, “মুক্তিযুদ্ধে তার পরিবারের অবদান নেই; না তার পিতার, না তার নিজের। তারা পাকিস্তানি শাসকগোষ্ঠীর আশ্রয়ে-প্রশ্রয়ে ঢাকায় অবস্থান করেছে।”

তিনি বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়েছেন এবং তিনি দেশের একজন বরেণ্য মুক্তিযোদ্ধা। মুক্তিযুদ্ধের সময় বেগম খালেদা জিয়া তার সন্তানসহ বন্দি ছিলেন বলেও দাবি করেন রিজভী।

রিজভীর অভিযোগ, শেখ হাসিনা জিয়া পরিবারের জনপ্রিয়তা ও রাজনৈতিক উপস্থিতি মুছে দিতে বিভিন্নভাবে তাদের ওপর নির্যাতন ও অপপ্রচার চালিয়েছেন।

তিনি আরও বলেন, জনগণের ধাওয়া খেয়ে শেখ হাসিনাকে দেশ ছাড়তে হয়েছে এবং বর্তমানে তারেক রহমান প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *