ব্রেকিং নিউজ
হাসিনাকে ফেরত না দিলে ভারত সফর করবেন না তারেক রহমান

হাসিনাকে ফেরত না দিলে ভারত সফর করবেন না তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
প্রকাশ : ১৪ আগস্ট ২০২৬

শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত না দিলে প্রধানমন্ত্রী তারেক রহমান ভারত সফর করবেন না বলে জানা গেছে।

নানা জল্পনা-কল্পনার মধ্যে প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর নিয়ে আলোচনা চলছে। তবে শেখ হাসিনার প্রত্যর্পণের বিষয়টি এ সফরের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।

এর আগে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে ভারতের কাছে শেখ হাসিনাকে ফেরত পাঠানোর জন্য একাধিকবার অনুরোধ করা হয়েছে। ২০১৩ সালে বাংলাদেশ ও ভারতের মধ্যে স্বাক্ষরিত প্রত্যর্পণ চুক্তির আওতায় শেখ হাসিনাকে ফেরত পাঠানোর অনুরোধ জানানো হলেও ভারত এখনো এ বিষয়ে কোনো ইতিবাচক সাড়া দেয়নি।

সম্প্রতি নয়াদিল্লিতে শেখ হাসিনার বক্তব্য দেওয়ার ঘটনায় বাংলাদেশ সরকারও ক্ষোভ প্রকাশ করেছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, শেখ হাসিনাকে ভারতে প্রকাশ্যে গণমাধ্যমের সঙ্গে কথা বলার সুযোগ দেওয়ায় বাংলাদেশ গভীরভাবে ক্ষুব্ধ।

এদিকে শেখ হাসিনার প্রত্যর্পণ না হলে তারেক রহমানের ভারত সফর না করার অবস্থান দুই দেশের ভবিষ্যৎ সম্পর্কের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ বার্তা হিসেবে দেখা হচ্ছে।

ভারত-বাংলাদেশ সম্পর্কের পাশাপাশি শেখ হাসিনার প্রত্যর্পণ, সীমান্ত হত্যা, অভিন্ন নদীর পানি বণ্টনসহ বিভিন্ন বিষয় নিয়ে দুই দেশের মধ্যে আলোচনা চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *