ব্রেকিং নিউজ
ছবি সংগৃহীত

খালেদা জিয়াকে নিয়ে আপত্তিকর মন্তব্যের অভিযোগে যুবক আটক

নিজস্ব প্রতিবেদক, কুমিল্লা
প্রকাশ : ২৭ অক্টোবর ২০২৬

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে আপত্তিকর মন্তব্য করার অভিযোগে নাজমুল হাসান (২৬) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।

সোমবার (২৬ অক্টোবর) দুপুরে কুমিল্লার দাউদকান্দি টোল প্লাজা এলাকা থেকে তাঁকে আটক করা হয়। আটক নাজমুল হাসান জেলার বুড়িচং উপজেলার হরিপুর গ্রামের দক্ষিণপাড়ার বাসিন্দা।

পুলিশ সূত্রে জানা গেছে, ‘নাজমুল ইবনে হারিজ’ নামের একটি ফেসবুক অ্যাকাউন্ট থেকে খালেদা জিয়াকে নিয়ে আপত্তিকর মন্তব্য করার অভিযোগ ওঠে নাজমুলের বিরুদ্ধে।

বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ লুৎফুর রহমান জানান, সোমবার দুপুরে পুলিশের একটি দল দাউদকান্দি টোল প্লাজা এলাকা থেকে তাঁকে আটক করে। অভিযানে পুলিশের উপপরিদর্শক (এসআই) মঞ্জুরুল ইসলাম, রাকিব ও জিয়া অংশ নেন।

ওসি আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে নাজমুল হাসান ফেসবুকে ওই মন্তব্য করার কথা স্বীকার করেছেন বলে পুলিশ জানিয়েছে। এ ঘটনায় তাঁর বিরুদ্ধে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. লুৎফর রহমানও আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *