নিজস্ব প্রতিবেদক, ঢাকা
প্রকাশ : ২৫ আগস্ট ২০২৬
২০২৬-২৭ অর্থবছরে বিভিন্ন দেশ ও প্রতিষ্ঠানের কাছ থেকে ৩ লাখ ৬৫ হাজার মেট্রিক টন সার কেনার অনুমোদন দিয়েছে সরকার। এসব সার কিনতে ব্যয় হবে ২ হাজার ৬৯৫ কোটি ১২ লাখ ৬৪ হাজার ৭৭ টাকা। একই সঙ্গে দুই কার্গো তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) কেনার প্রস্তাবও অনুমোদন করা হয়েছে।
সোমবার (২৪ আগস্ট) সচিবালয়ে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এসব প্রস্তাব অনুমোদন দেওয়া হয়।
অনুমোদিত সারগুলোর মধ্যে রয়েছে ৭০ হাজার টন ইউরিয়া, ১ লাখ ১৫ হাজার টন মিউরিয়েট অব পটাশ (এমওপি), ১ লাখ ২০ হাজার টন ডাই-অ্যামোনিয়াম ফসফেট (ডিএপি) এবং ৬০ হাজার টন ট্রিপল সুপার ফসফেট (টিএসপি)।
এর মধ্যে সৌদি আরবের সাবিক অ্যাগ্রি-নিউট্রিয়েন্টস থেকে ৪০ হাজার টন ইউরিয়া কেনা হবে। এ জন্য ব্যয় হবে ১৮৮ কোটি ৬৬ লাখ টাকা। এছাড়া রাশিয়া থেকে ৩৫ হাজার টন এমওপি সার কিনতে ব্যয় হবে ১৬৬ কোটি ৪৩ লাখ টাকা।
বৈঠকে সার কেনার পাশাপাশি দুই কার্গো এলএনজি আমদানির প্রস্তাব অনুমোদন করা হয়েছে। এছাড়া মুরাই খালের ওপর ভেল্লাপাড়া সেতু নির্মাণ প্রকল্পের ব্যয় বাড়ানোর প্রস্তাবেও অনুমোদন দেওয়া হয়েছে।
Somoyer Prohor সময়ের প্রহর | বাংলাদেশের সর্বশেষ খবর | ব্রেকিং নিউজ | বাংলা নিউজ