ব্রেকিং নিউজ

দেশে ফেরার নির্দেশনা দিয়ে কাউকে বিপদে ফেলতে চাই না: শেখ হাসিনা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
প্রকাশ : ৭ সেপ্টেম্বর ২০২৬

দেশে ফেরার উদ্যোগের সঙ্গে যুক্ত ব্যক্তিদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।

রোববার (৬ সেপ্টেম্বর) ভারতীয় সংবাদমাধ্যম দ্য ওয়ালকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘আমি দেশে ফেরার জন্য নির্দেশনা দিয়ে কাউকে বিপদে ফেলতে চাই না।’

সাক্ষাৎকারে শেখ হাসিনা তাঁর দেশে ফেরার পরিকল্পনা, ব্যক্তিগত নিরাপত্তা, বাংলাদেশের বর্তমান পরিস্থিতি, ভারত-বাংলাদেশ সম্পর্ক এবং আওয়ামী লীগের ভবিষ্যৎ নেতৃত্ব নিয়ে কথা বলেন।

সম্প্রতি ডিসেম্বরে দেশে ফেরার কথা বললেও এবার তিনি দেশে ফেরার উদ্যোগের সঙ্গে যুক্ত ব্যক্তিদের নিরাপত্তা নিয়ে উদ্বেগের কথা জানান।

আওয়ামী লীগের ভবিষ্যৎ নেতৃত্ব প্রসঙ্গে শেখ হাসিনা বলেন, তাঁর অনুপস্থিতিতে দলের সভাপতির দায়িত্ব সিনিয়র প্রেসিডিয়াম সদস্য শেখ সেলিম পালন করবেন।

এ ছাড়া ছোট বোন শেখ রেহানার রাজনীতিতে সক্রিয়ভাবে যুক্ত হওয়ার সম্ভাবনা নিয়েও কথা বলেন শেখ হাসিনা। তিনি জানান, শেখ রেহানা সরাসরি রাজনীতির সঙ্গে যুক্ত নন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *