ব্রেকিং নিউজ
পরিকল্পনা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. জোনায়েদ আব্দুর রহিম সাকি

বাঞ্ছারামপুরে পূজামণ্ডপ পরিদর্শনে পরিকল্পনা প্রতিমন্ত্রী সাকি, হিন্দু সম্প্রদায়ের সঙ্গে শুভেচ্ছা বিনিময়

উপজেলা প্রতিনিধি: বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া)
প্রকাশ : ২০ অক্টোবর ২০২৬

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার ছলিমাবাদ ইউনিয়নের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ আব্দুর রহিম সাকি। এ সময় তিনি হিন্দু সম্প্রদায়ের মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং পূজার সার্বিক পরিবেশ ও আয়োজনের খোঁজখবর নেন।

পরিদর্শনকালে প্রতিমন্ত্রী উপজেলার মিরপুর ও নিলখী গ্রামের বিভিন্ন পূজামণ্ডপ ঘুরে দেখেন। এ সময় পূজার প্রস্তুতি, সার্বিক পরিস্থিতি এবং উৎসব সুষ্ঠু ও আনন্দঘন পরিবেশে উদ্‌যাপনের বিষয়ে সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় করেন। পাশাপাশি ধর্মীয় সম্প্রীতি ও পারস্পরিক সৌহার্দ্য বজায় রাখার ওপর গুরুত্ব দেওয়া হয়।

ছলিমাবাদ ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী আজিজুল রহমানের নেতৃত্বে এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান রফিকুল ইসলামের পরিচালনায় এ কর্মসূচির আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ আব্দুর রহিম সাকি। বিশেষ অতিথি ছিলেন বাঞ্ছারামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আল এমরান খান।

কর্মসূচিতে সাবেক চেয়ারম্যান আজিজুর রহমানসহ স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতা ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। তাঁদের মধ্যে ছিলেন ইউপি সদস্য আলমগীর হোসেন, বিএনপি নেতা খায়ের উদ্দিন, যুবদলের সাধারণ সম্পাদক হাসান মিয়া, সিটি ব্যাংকের পরিচালক মোস্তফা মিয়া, বাঞ্ছারামপুর উপজেলা তাঁতী দলের যুগ্ম আহ্বায়ক হারুন মিয়া, যুবদল নেতা সাদ্দাম হোসেন, হরে কৃষ্ণ দাস, বাদশা মিয়া, সুমন মিয়া, সুরনাথ দাস, স্বপন দাস, মিন্টু দেবনাথ, প্রবাসী জিয়াউর রহমান, শামীম আহমেদ এবং নিলখী গ্রামের সাবেক মেম্বার পদপ্রার্থী গোপাল চন্দ্র দাসসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

পরিদর্শনের সময় অতিথিরা সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণ, আনন্দমুখর ও উৎসবমুখর পরিবেশে উদ্‌যাপনের বিষয়ে মতবিনিময় করেন।

এ কর্মসূচিতে ছলিমাবাদ ইউনিয়নের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *