নিজস্ব প্রতিবেদক, ঢাকা
প্রকাশ : ১৩ সেপ্টেম্বর ২০২৬
রাজধানীর গুলশানে আওয়ামী লীগের মিছিলের প্রতিবাদে বিএনপি বিক্ষোভ মিছিল করেছে। দলটির নেতাকর্মীরা আওয়ামী লীগের মিছিলের প্রতিবাদ জানিয়ে বিভিন্ন স্লোগান দেন।
রোববার (১৩ সেপ্টেম্বর) গুলশান এলাকায় বিএনপির নেতাকর্মীরা এ মিছিল বের করেন।
এর আগে গুলশান-১ এলাকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা মিছিল বের করার চেষ্টা করেন। ওই মিছিলে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়া হয়। একপর্যায়ে সেখানে ককটেল বিস্ফোরণের ঘটনাও ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ রাবার বুলেট ছুড়ে মিছিলকারীদের ছত্রভঙ্গ করে।
আওয়ামী লীগের ওই কর্মসূচির প্রতিবাদে বিএনপির নেতাকর্মীরা গুলশানে পাল্টা মিছিল বের করেন। এ সময় তারা আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ডের বিরোধিতা করে বিভিন্ন স্লোগান দেন।
মিছিলকে কেন্দ্র করে গুলশান এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সতর্ক অবস্থানে থাকতে দেখা যায়।
Somoyer Prohor সময়ের প্রহর | বাংলাদেশের সর্বশেষ খবর | ব্রেকিং নিউজ | বাংলা নিউজ