নিজস্ব প্রতিবেদক, মাদারগঞ্জ (জামালপুর)
প্রকাশ : ২২ সেপ্টেম্বর ২০২৬
জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে সমালোচনামূলক পোস্ট দেওয়ায় পদ হারিয়েছেন জামালপুর জেলা ছাত্রদলের সহসাধারণ সম্পাদক জাকিরুল হক। কেন্দ্রীয় সংসদ তাঁকে দল থেকে বহিষ্কার করেছে।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) জাকিরুল হক নিজেই তাঁর বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করেন। এর আগে সোমবার (২১ সেপ্টেম্বর) কেন্দ্রীয় ছাত্রদলের দপ্তর সম্পাদক (সহসভাপতি পদমর্যাদা) মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত অনুযায়ী সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে জামালপুর জেলা শাখার সহসাধারণ সম্পাদক জাকিরুল হককে পদ থেকে বহিষ্কার করা হয়েছে। ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এ সিদ্ধান্ত অনুমোদন করেছেন।
দলীয় সূত্রে জানা গেছে, জ্বালানি তেলের দাম বাড়ানো নিয়ে ক্ষোভ প্রকাশ করে নিজের ফেসবুক ওয়ালে পোস্ট দেন জাকিরুল হক। পোস্টে তিনি দলের নেতাকর্মী ও ভোটারদের উদ্দেশে দুঃখ প্রকাশ করেন এবং জ্বালানি তেলের দাম বৃদ্ধির বিষয়ে ক্ষোভ জানান।
পোস্টে তিনি দলের আগে দেশ এবং সাধারণ মানুষের পক্ষে থাকার কথা উল্লেখ করেন। একইসঙ্গে আগামী নির্বাচনে ধানের শীষের পক্ষে ভোট চাওয়ার বিষয়েও নিজের অবস্থান তুলে ধরেন।
বহিষ্কারের বিষয়ে জাকিরুল হক বলেন, জ্বালানি তেলের দাম বাড়ায় সোমবার সকালে ফেসবুকে একটি পোস্ট দিয়েছিলাম। এরপরই দল আমাকে বহিষ্কারের সিদ্ধান্ত নেয়। দলের সেই সিদ্ধান্ত আমি মাথা পেতে মেনে নিয়েছি।
বহিষ্কৃত জাকিরুল হকের বাড়ি জামালপুরের মাদারগঞ্জ উপজেলার গুনারীতলা
Somoyer Prohor সময়ের প্রহর | বাংলাদেশের সর্বশেষ খবর | ব্রেকিং নিউজ | বাংলা নিউজ