ব্রেকিং নিউজ

ভারতে বৃদ্ধ মুসলিমকে হেনস্তার ভিডিও ভাইরাল, বাড়ছে উদ্বেগ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
প্রকাশ : ৩০ আগস্ট ২০২৬

ভারতে এক বয়স্ক মুসলিম ব্যক্তিকে হেনস্তার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওটি প্রকাশ্যে আসার পর দেশটিতে সংখ্যালঘু মুসলিমদের নিরাপত্তা ও ইসলামবিদ্বেষ নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, কপালে তিলক আঁকা এক ব্যক্তি একটি দোকান বা ব্যবসাপ্রতিষ্ঠানের ভেতরে বসে থাকা সাদা দাড়িওয়ালা এক বয়স্ক মুসলিম ব্যক্তির পেছনে দাঁড়িয়ে তাকে শারীরিকভাবে হেনস্তা করছেন। অসহায় ওই বৃদ্ধকে নীরবে পরিস্থিতি সহ্য করতে দেখা যায়।

ভিডিওটি তুরস্কভিত্তিক আন্তর্জাতিক সংবাদমাধ্যম ইয়েনি শাফাকেও প্রকাশিত হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর নেটিজেনদের মধ্যে ক্ষোভ ও উদ্বেগ দেখা দিয়েছে। মানবাধিকারকর্মী ও বিভিন্ন মহল থেকে অভিযোগ উঠেছে, সাম্প্রতিক সময়ে ভারতে মুসলিম সংখ্যালঘুদের লক্ষ্য করে বিদ্বেষমূলক আচরণ ও হেনস্তার ঘটনা উদ্বেগজনকভাবে বাড়ছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ভারতে প্রায় ২০ কোটি মুসলিম সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ বসবাস করেন। বিভিন্ন মানবাধিকার সংস্থার প্রতিবেদনে দেশটির মুসলিমদের বিরুদ্ধে বৈষম্য ও হামলার অভিযোগ উঠে এসেছে।

এরই মধ্যে পশ্চিমবঙ্গে ভোটকে কেন্দ্র করে একটি মুসলিম কলোনির পানির লাইন কেটে দেওয়ার অভিযোগও সামনে এসেছে। এসব ঘটনার পাশাপাশি বৃদ্ধ মুসলিম ব্যক্তিকে হেনস্তার ভিডিওটি নতুন করে ইসলামবিদ্বেষের আশঙ্কা বাড়িয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *