ব্রেকিং নিউজ

অন্য দেশের তুলনায় বাংলাদেশে তেলের দাম অনেক কম: রিজভী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
প্রকাশ : ২১ সেপ্টেম্বর ২০২৬

বিশ্বের অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশে জ্বালানি তেলের দাম এখনো অনেক কম বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।

সোমবার (২১ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সহযোগী সংগঠনের নেতাদের সঙ্গে যৌথসভা শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

রিজভী বলেন, মধ্যপ্রাচ্যের যুদ্ধের কারণে বৈশ্বিক জ্বালানি বাজারে অস্থিরতা তৈরি হয়েছে। এর মধ্যেও সরকার জ্বালানিতে ভর্তুকি দিয়ে যাচ্ছে। দাম কিছুটা সমন্বয়ের পরও সরকারকে বিপুল পরিমাণ লোকসান গুনতে হচ্ছে।

তিনি জানান, প্রতি লিটার ডিজেল কিনতে সরকারের খরচ হচ্ছে ২৫০ টাকা। মূল্য সমন্বয়ের পরও প্রতি লিটারে প্রায় ৭০ টাকা লোকসান থাকবে বলে দাবি করেন তিনি। সংকট নিরসনে সরকার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে বলেও মন্তব্য করেন রিজভী।

জ্বালানি সংকটকে কেন্দ্র করে দেশে কৃত্রিম অরাজকতা সৃষ্টির অপচেষ্টা চলছে বলেও অভিযোগ করেন বিএনপির এই নেতা। তাঁর দাবি, দেশে অস্থিতিশীল পরিবেশ তৈরির জন্য পরিকল্পিত সন্ত্রাসী কর্মকাণ্ডের চেষ্টা দেখা যাচ্ছে এবং এর পেছনে আওয়ামী লীগের সঙ্গে সংশ্লিষ্টদের যোগসাজশ থাকতে পারে।

সামাজিক উন্নয়ন ও জনকল্যাণমূলক উদ্যোগকে ভিন্ন খাতে প্রবাহিত করতে ষড়যন্ত্র চলছে বলেও দাবি করেন রিজভী। বিরোধীদের কাছ থেকে বাস্তবসম্মত সমাধান প্রত্যাশা করা হলেও লংমার্চের নামে সরকার ও বিএনপির বিরুদ্ধে কটূ ভাষা ব্যবহার করা হয়েছে বলে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *