ব্রেকিং নিউজ

জাতীয়

বাঞ্ছারামপুরে পূজামণ্ডপ পরিদর্শনে পরিকল্পনা প্রতিমন্ত্রী সাকি, হিন্দু সম্প্রদায়ের সঙ্গে শুভেচ্ছা বিনিময়

উপজেলা প্রতিনিধি: বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া)প্রকাশ : ২০ অক্টোবর ২০২৬ শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার ছলিমাবাদ ইউনিয়নের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ আব্দুর রহিম সাকি। এ সময় তিনি হিন্দু সম্প্রদায়ের মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং পূজার সার্বিক পরিবেশ ও আয়োজনের খোঁজখবর নেন। পরিদর্শনকালে প্রতিমন্ত্রী উপজেলার মিরপুর ও নিলখী …

পুরোটা পড়ুন »

নবীনগরে রাতের আঁধারে অবৈধ বালু উত্তোলনের অভিযোগ, ব্যবস্থা নেওয়ার দাবি এলাকাবাসীর!

নিজস্ব প্রতিবেদক: ব্রাহ্মণবাড়িয়াপ্রকাশ : ১৯ অক্টোবর ২০২৬ ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বড়িকান্দি ইউনিয়নের ধরাভাঙ্গা গ্রামের চরসহ বিভিন্ন স্থানে রাতের আঁধারে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগ উঠেছে। স্থানীয়দের অভিযোগ, কিছু ব্যক্তি অস্ত্রের ভয় দেখিয়ে এসব কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছেন। এতে চরাঞ্চল, নদীতীরবর্তী বসতভিটা ও সাধারণ মানুষের নিরাপত্তা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে। এ পরিস্থিতিতে নবীনগরের …

পুরোটা পড়ুন »

বাঞ্ছারামপুর পৌরসভায় জলাতঙ্ক প্রতিরোধে টিকা পেল ২০২টি পথকুকুর

নিজস্ব প্রতিবেদক, বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া)প্রকাশ : ১৯ অক্টোবর ২০২৬ ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর পৌরসভায় জলাতঙ্ক প্রতিরোধে পাঁচ দিনব্যাপী পথকুকুরের টিকাদান কর্মসূচি সম্পন্ন হয়েছে। গত ৬ থেকে ১০ অক্টোবর পর্যন্ত পরিচালিত এ কর্মসূচিতে পৌর এলাকার ২০২টি পথকুকুরকে জলাতঙ্ক প্রতিরোধী টিকা দেওয়া হয়েছে। পৌরসভা সূত্রে জানা গেছে, কর্মসূচির আওতায় পৌর এলাকার বিভিন্ন স্থানে থাকা পথকুকুর …

পুরোটা পড়ুন »

আওয়ামী লীগকে ফেরানোর চেষ্টা করলে জুলাই শহীদদের সঙ্গে প্রতারণা হবে: প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকাপ্রকাশ : ১৯ অক্টোবর ২০২৬ বিরোধিতা করতে গিয়ে আওয়ামী লীগকে আবারও রাজনীতিতে ফিরিয়ে আনার চেষ্টা করলে তা জুলাই গণ-অভ্যুত্থানের শহীদদের সঙ্গে প্রতারণা হবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে বিরোধী দলকে ধ্বংসাত্মক রাজনীতি পরিহার করে গঠনমূলক সমালোচনা করার আহ্বান জানিয়েছেন তিনি। সোমবার (১৯ অক্টোবর) রাজধানীতে ‘জুলাই …

পুরোটা পড়ুন »

নবীনগরে জাতীয়তাবাদী শক্তিকে ঐক্যবদ্ধ করতে আলোচনায় ব্যারিস্টার আশরাফ রহমান

নিজস্ব প্রতিবেদক, ব্রাহ্মণবাড়িয়াপ্রকাশ : ১৮ অক্টোবর ২০২৬ ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের রাজনৈতিক অঙ্গনে জাতীয়তাবাদী রাজনীতিকে সুসংগঠিত করা এবং তৃণমূলের নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ করার প্রসঙ্গে আলোচনায় রয়েছেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার আশরাফ রহমান। আইন পেশার পাশাপাশি রাজনৈতিক ও সাংগঠনিক কর্মকাণ্ডে তাঁর ভূমিকা স্থানীয় পর্যায়ে আলোচনার বিষয় হয়ে উঠেছে। ব্যারিস্টার আশরাফ রহমান ব্রাহ্মণবাড়িয়া জেলা …

পুরোটা পড়ুন »

জেলা ছাত্রদলের নির্দেশনায় ডেঙ্গু সচেতনতায় মাঠে নামলেন ছাত্রনেতা মনিরুল হাসান আব্দুল্লাহ

নিজস্ব প্রতিবেদক, বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া)প্রকাশ : ১৮ অক্টোবর ২০২৬ ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গু আক্রান্ত রোগী ও পথচারীদের মাঝে পানি, স্যালাইন ও সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়েছে। রোববার সকালে জেলা ছাত্রদলের নির্দেশনায় এ কর্মসূচি পালন করেন বাঞ্ছারামপুর সরকারি কলেজ শাখার সাবেক সভাপতি ও বাঞ্ছারামপুর পৌর ছাত্রদলের সাবেক সদস্য সচিব মনিরুল …

পুরোটা পড়ুন »

চরভদ্রাসনে মৎস্য তালিকাভুক্ত জেলেদের চাল বিতরণে অনিয়ম, ইউএনওর কাছে লিখিত অভিযোগ

ফরিদপুর জেলা প্রতিনিধি: সাজেদা আক্তারপ্রকাশ : ১৮ অক্টোবর ২০২৬ চরভদ্রাসনে মৎস্য তালিকাভুক্ত জেলেদের চাল বিতরণ প্রণয়নে অনিয়ম সংক্রান্ত অভিযোগ উপজেলা নির্বাহী অফিসার বরাবর দাখিল করেছেন ভুক্তভোগীরা। জানা গেছে, চরভদ্রাসন উপজেলায় মৎস্য তালিকাভুক্ত করতে ইউনিয়ন পরিষদের বিভিন্ন সদস্যের বিরুদ্ধে মৎস্য অফিসের নামে অর্থ লেনদেন এবং সুবিধাভোগী জেলেদের চাল বিতরণের তালিকায় জীবিত …

পুরোটা পড়ুন »

আওয়ামী লীগের ভাষায় বিএনপিকে আক্রমণ এনসিপির জন্য বুমেরাং হবে: রাশেদ খাঁন

নিজস্ব প্রতিবেদক, ঢাকাপ্রকাশ : ১৮ অক্টোবর ২০২৬ জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কয়েকজন নেতার বিরুদ্ধে বিএনপির জ্যেষ্ঠ নেতাদের সঙ্গে টেলিভিশন টকশোতে অসৌজন্যমূলক আচরণের অভিযোগ তুলেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন। তাঁর মন্তব্য, আওয়ামী লীগের ভাষায় বিএনপিকে আক্রমণ করার যে পথ এনসিপির কয়েকজন নেতা বেছে নিয়েছেন, তা দলটির জন্যই বুমেরাং হতে পারে। …

পুরোটা পড়ুন »

কক্সবাজারে রিসোর্টে আগুনে ১০ জনের মরদেহ উদ্ধার, চলছে উদ্ধারকাজ

নিজস্ব প্রতিবেদক, কক্সবাজারপ্রকাশ : ১৭ অক্টোবর ২০২৬ কক্সবাজারের উখিয়ার ইনানীতে একটি রিসোর্ট ও রেস্তোরাঁয় অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তত ১০ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। ফায়ার সার্ভিসের পক্ষ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। এ ঘটনায় আহত ছয়জনকে হাসপাতালে পাঠানো হয়েছে। এখনো ঘটনাস্থলে উদ্ধারকাজ চলছে। শনিবার সকাল ৭টা ২৩ মিনিটের দিকে ইনানীর …

পুরোটা পড়ুন »

বাঞ্ছারামপুরের ফেরীঘাটে ১০০০ পিস ইয়াবাসহ একটি মোটরসাইকেল উদ্ধার করেছে পুলিশ।

প্রতিনিধি: সোহেল তানভীর, বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ১,০০০ (এক হাজার) পিস ইয়াবা ট্যাবলেট এবং ১টি মোটরসাইকেল উদ্ধার করেছে বাঞ্ছারামপুর মডেল থানা পুলিশ। পুলিশ সূত্রে জানা যায়, ১৫/১০/২০২৬ খ্রি. তারিখে বাঞ্ছারামপুর মডেল থানার পুলিশের একটি টিম উপজেলার আইয়ুবপুর ইউপির কড়ইকান্দি ফেরীঘাট এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। …

পুরোটা পড়ুন »