ব্রেকিং নিউজ

গণভোটের রায় বাস্তবায়নে তিল পরিমাণ ছাড় নয়: গোলাম পরওয়ার

নিজস্ব প্রতিবেদক, ঢাকাপ্রকাশ : ২৫ আগস্ট ২০২৬ গণভোটের রায় বাস্তবায়নের প্রশ্নে সরকার কোনো গড়িমসি করলে ১১ দলীয় ঐক্য ও জামায়াতে ইসলামী কোনো ধরনের ছাড় দেবে না বলে জানিয়েছেন দলটির সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। সোমবার (২৪ আগস্ট) রাজধানীর মিন্টো রোডে বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবনে জাতীয় দৈনিকগুলোর সম্পাদকদের সঙ্গে মতবিনিময় …

পুরোটা পড়ুন »

ফ্যাসিবাদী কর্মকাণ্ডে জড়িত কর্মকর্তা-কর্মচারীদের তালিকা করবে সংসদ

নিজস্ব প্রতিবেদক, ঢাকাপ্রকাশ : ২৫ আগস্ট ২০২৬ ফ্যাসিবাদী ও কর্তৃত্ববাদী শাসনামলে জাতীয় সংসদ সচিবালয়ে বেআইনি, অনৈতিক বা দলীয় স্বার্থসংশ্লিষ্ট কর্মকাণ্ডে জড়িত কর্মকর্তা-কর্মচারীদের তালিকা তৈরির উদ্যোগ নিয়েছে জাতীয় সংসদ। এ বিষয়ে সরকার ও বিরোধী দলের হুইপদের সমন্বয়ে আট সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। গত ১৬ আগস্ট সংসদ সচিবালয় থেকে কমিটি …

পুরোটা পড়ুন »

স্থানীয় নির্বাচনে বিদ্রোহী বা স্বতন্ত্র প্রার্থী হলে কঠোর ব্যবস্থা: রিজভী

নিজস্ব প্রতিবেদক, ঢাকাপ্রকাশ : ২৫ আগস্ট ২০২৬ আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে কেউ বিদ্রোহী বা স্বতন্ত্র প্রার্থী হলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। সোমবার (২৪ আগস্ট) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। রিজভী বলেন, আসন্ন স্থানীয় …

পুরোটা পড়ুন »

৩ লাখ ৬৫ হাজার টন সার কিনবে সরকার, ব্যয় ২,৬৯৫ কোটি টাকা

নিজস্ব প্রতিবেদক, ঢাকাপ্রকাশ : ২৫ আগস্ট ২০২৬ ২০২৬-২৭ অর্থবছরে বিভিন্ন দেশ ও প্রতিষ্ঠানের কাছ থেকে ৩ লাখ ৬৫ হাজার মেট্রিক টন সার কেনার অনুমোদন দিয়েছে সরকার। এসব সার কিনতে ব্যয় হবে ২ হাজার ৬৯৫ কোটি ১২ লাখ ৬৪ হাজার ৭৭ টাকা। একই সঙ্গে দুই কার্গো তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) কেনার …

পুরোটা পড়ুন »

বিএনপির মিডিয়া সেল থেকে তানিম সুফিয়ানীকে অব্যাহতি

নিজস্ব প্রতিবেদক, ঢাকাপ্রকাশ : ২৪ আগস্ট ২০২৬ বিএনপির মিডিয়া সেলের ডিজিটাল টিমে গ্রাফিক্স ডিজাইনার হিসেবে কাজ করা তানিম সুফিয়ানীকে সব ধরনের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। আওয়ামী লীগ সরকারের আমলে বিএনপি ও দলটির প্রয়াত চেয়ারপারসন খালেদা জিয়াকে নিয়ে তার করা বিভিন্ন আপত্তিকর মন্তব্য এবং আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ডের পক্ষে সামাজিক …

পুরোটা পড়ুন »

তৃতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণের ভিডিও ভাইরাল, জামায়াত কর্মী আটক

নিজস্ব প্রতিবেদক, নোয়াখালীপ্রকাশ : ২৪ আগস্ট ২০২৬ নোয়াখালীর হাতিয়ায় তৃতীয় শ্রেণির এক ছাত্রীকে ফার্মেসিতে ডেকে নিয়ে ধর্ষণের অভিযোগে মো. হেলাল উদ্দিন (৪২) নামে এক ব্যক্তিকে আটক করে পুলিশে সোপর্দ করেছেন স্থানীয়রা। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। রোববার (২৩ আগস্ট) সকাল ৯টার দিকে উপজেলার হরণী ইউনিয়নের আদর্শ গ্রাম …

পুরোটা পড়ুন »

শেখ হাসিনাকে ‘কওমি জননী’ উপাধি দেওয়া খতিবের সাজা বহাল

নিজস্ব প্রতিবেদক, ঢাকাপ্রকাশ : ২৪ আগস্ট ২০২৬ ক্ষমতাচ্যুত শেখ হাসিনাকে ‘কওমি জননী’ উপাধি দেওয়া বায়তুল মোকাররমের সাবেক খতিব মুফতি রুহুল আমিনের ছয় মাসের সশ্রম কারাদণ্ড ও জরিমানার সাজা বহাল রেখেছেন আদালত। পৈতৃক সম্পত্তির দখল নিয়ে নিজের বড় ভাইয়ের স্ত্রী ফাতেমা বেগমের করা মামলায় নিম্ন আদালতের রায়ের বিরুদ্ধে মুফতি রুহুল আমিনের …

পুরোটা পড়ুন »

ভৈরবে আ. লীগ নেতাকে কুপিয়ে হত্যা

নিজস্ব প্রতিবেদক, ঢাকাপ্রকাশ : ২৪ আগস্ট ২০২৬ কিশোরগঞ্জের ভৈরবে দুর্বৃত্তদের হামলায় পৌরসভার সাবেক ওয়ার্ড কাউন্সিলর ও পৌর যুবলীগের (কার্যক্রম নিষিদ্ধ) সাধারণ সম্পাদক মো. আল আমিন সৈকত (৪০) নিহত হয়েছেন। রোববার (২৩ আগস্ট) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে ভৈরব শহরের টিনপট্টি এলাকায় গোপাল জিউর মন্দিরের সামনে তার ওপর অতর্কিত হামলা চালায় …

পুরোটা পড়ুন »

স্কুলের কমিটিতে রাজনৈতিক দলের নেতা থাকতে পারবেন না: কায়সার কামাল

নিজস্ব প্রতিবেদক, ঢাকাপ্রকাশ : ২৪ আগস্ট ২০২৬ শিক্ষাপ্রতিষ্ঠানকে পুরোপুরি রাজনৈতিক প্রভাবমুক্ত করার প্রত্যয় ব্যক্ত করেছেন ডেপুটি স্পিকার ও নেত্রকোনা-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার কায়সার কামাল। তিনি বলেছেন, স্কুলের ম্যানেজিং কমিটিতে কোনো রাজনৈতিক দলের নেতা থাকতে পারবেন না। বরং অবসরপ্রাপ্ত শিক্ষকদের এই কমিটিতে যুক্ত করে তাদের অভিজ্ঞতা কাজে লাগাতে হবে। রোববার …

পুরোটা পড়ুন »

সাত মাসে ধর্ষণের পর হত্যা বেড়েছে ৮১ শতাংশ

নিজস্ব প্রতিবেদক, ঢাকাপ্রকাশ : ২৪ আগস্ট ২০২৬ চলতি বছরের প্রথম সাত মাসে দেশে ধর্ষণের পর হত্যার ঘটনা গত বছরের তুলনায় উল্লেখযোগ্যভাবে বেড়েছে। গত বছর পুরো ১২ মাসে ৫৫ জন ধর্ষণের পর হত্যার শিকার হলেও চলতি বছরের প্রথম সাত মাসেই এ সংখ্যা দাঁড়িয়েছে ৫৮ জনে। মাসিক গড় হিসাবে এ ধরনের অপরাধ …

পুরোটা পড়ুন »

গুদাম ভেঙে ১০ হাজার কেজি সার নিয়ে গেল বিক্ষুব্ধ কৃষক

নিজস্ব প্রতিবেদক, কুড়িগ্রামপ্রকাশ : ২৩ আগস্ট ২০২৬ কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে সার না পেয়ে বিক্ষুব্ধ কৃষকেরা জোট বেঁধে এক ডিলার পয়েন্টের গুদামের দরজা ভেঙে প্রায় ১০ হাজার কেজি সার নিয়ে গেছেন। রোববার (২৩ আগস্ট) সকাল ১১টার দিকে উপজেলার শিলখুড়ি ইউনিয়নের মেসার্স শাহ আমানত ডিলার পয়েন্টে এ ঘটনা ঘটে। পরে পুলিশের তৎপরতায় ৩৩ …

পুরোটা পড়ুন »

চব্বিশেরটা ফাইনাল না, সামনে আরও বড় যুদ্ধ: জামায়াত আমির

নিজস্ব প্রতিবেদক, ঢাকাপ্রকাশ : ২৩ আগস্ট ২০২৬ সামনে আরও বড় যুদ্ধ অপেক্ষা করছে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ও সংসদে বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। রোববার (২৩ আগস্ট) রাজধানীতে এক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। জামায়াত আমির বলেন, ‘জুলাই-২৪ ফাইনাল যুদ্ধ নয়, সামনে আরও বড় যুদ্ধ অপেক্ষা করছে।’ তার …

পুরোটা পড়ুন »

‘স্বরাষ্ট্রমন্ত্রীকে এর দায় নিতে হবে’, রংপুরের ঘটনায় উদ্বেগ জামায়াত আমিরের

নিজস্ব প্রতিবেদক, ঢাকাপ্রকাশ : ২৩ আগস্ট ২০২৬ রংপুর নগরীর মাছুয়াপাড়ায় একটি বাসা থেকে স্কুলশিক্ষক ও তার পরিবারের চারজনের মরদেহ উদ্ধারের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। রোববার (২৩ আগস্ট) নিজের ফেসবুক পোস্টে তিনি এ উদ্বেগ প্রকাশ করেন। একই সঙ্গে …

পুরোটা পড়ুন »

‘আওয়ামী লীগ দরিদ্রের অধিকার হরণ করেছে, বিএনপি গড়বে বৈষম্যহীন সমাজ’

নিজস্ব প্রতিবেদক, ঢাকাপ্রকাশ : ২৩ আগস্ট ২০২৬ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সরকারে থাকতে ধনীদের পক্ষে থেকে দরিদ্র মানুষের অধিকার হরণ করেছে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকারমন্ত্রী ড. আবদুল মঈন খান। রোববার (২৩ আগস্ট) সচিবালয়ে নিজের প্রথম কর্মদিবসে তিনি এসব কথা বলেন। আবদুল মঈন খান বলেন, ফ্যাসিবাদী আওয়ামী লীগ সরকার ধনীদের …

পুরোটা পড়ুন »

মৃত্যুর পরও মিলছে না ঠাঁই, গাজায় ফুরিয়ে আসছে কবরের জায়গা

নিজস্ব প্রতিবেদক, ঢাকাপ্রকাশ : ২৩ আগস্ট ২০২৬ যুদ্ধের ভয়াবহতায় ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় প্রতিদিনই বাড়ছে প্রাণহানি। এত মানুষের মৃত্যুর কারণে সেখানে এখন মৃতদের দাফনের জন্য কবরের জায়গাও ফুরিয়ে আসছে। দীর্ঘদিনের সংঘাত ও ইসরায়েলি হামলায় গাজার বিস্তীর্ণ এলাকা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। হাসপাতাল, বাড়িঘর, রাস্তাঘাট ও আশ্রয়কেন্দ্রের পাশাপাশি বিভিন্ন স্থানে পড়ে থাকছে …

পুরোটা পড়ুন »